নবজাতকের গলাকাটা লাশ উদ্ধার, আটক মা-বাবা

আপডেট : ১০ মে ২০২৬, ০৭:৫৮ এএম

বগুড়ায় একদিন বয়সী নবজাতকের গলাকাটা লাশ উদ্বার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় ওই নবজাতকের মা নিপা খাতুন (১৮) ও বাবা দুলাল প্রামানিককে (২৫) আটক করেছে পুলিশ। ঘটনাটি শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামে ঘটেছে। আটক নিপা খাতুন জেলার গাবতলী উপজেলার উনচুরকি গ্রামের আলমাস ফকিরের মেয়ে ও দুলাল প্রামানিক তেলিহারা উত্তরপাড়ার নুর আলমের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৭/৮ মাস আগে নিপা খাতুনের বিবাহবিচ্ছেদ হয় শহরের নারুলী এলাকার শুকুর আলীর সঙ্গে। এরপর আড়াই মাস আগে দুলালের সঙ্গে নিপা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের বৈবাহিক সম্পর্ক ভালোই চলছিল। শনিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে পুকুরে নবজাতকের লাশ ভাসতে দেখে এলাকায় হইচই শুরু হয়। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। এ সময় ওই নবজাতকের গলাকাটা দেখতে পায়। এ সময় উত্তেজিত জনতা নিপা খাতুন ও দুলালকে সন্দেহ করলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনা স্বীকার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত