মধু আহরণে গিয়ে বাঘের আক্রমণের শিকার মৌয়াল

আপডেট : ১২ মে ২০২৬, ০৭:৪৮ এএম

সাতক্ষীরার সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে রয়েল বেঙ্গল টাইগারের হামলায় বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার ও চিকিৎসকরা। রোববার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে এ ঘটনা ঘটে। আহত বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে। মৌয়াল ইমদাদুল জানান, মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সকালে পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহে যান। এ সময় হঠাৎ ঝোপের আড়াল থেকে বাঘ বেরিয়ে এসে বাবলু গাজীর ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঘটি তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, বন বিভাগ থেকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হলেও সুন্দরবনে মাঝেমধ্যেই বাঘের আক্রমণের মতো দুর্ঘটনা ঘটে। আহত মৌয়াল বাবলু গাজী বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত