মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে শাহ্ সিমেন্ট ফ্যাক্টরির জেটিতে কাজ করতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে মো. জিসান ইসলাম উজ্জ্বল (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) রাত সাড়ে ৭টার দিকে শহরের উপকন্ঠ পশ্চিম মুক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শাহ সিমেন্ট ফ্যাক্টরির ৩ নম্বর জেটিতে একটি বাল্কহেড থেকে মালামাল আনলোড শেষে জেটিতে ওঠার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান শ্রমিক উজ্জ্বল। মুহূর্তেই তিনি নিখোঁজ হয়ে গেলে সহকর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর রাত ১১টার দিকে প্রায় ৪০ ফুট গভীর পানির নিচ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি উজ্জ্বলের নিথর দেহ উদ্ধার করেন। পরে মরদেহ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, নিহত উজ্জ্বল ঝালকাঠি জেলার রামপুর গ্রামের প্রকাশের ছেলে। জীবিকার তাগিদে মুন্সীগঞ্জে এসে শ্রমিকের কাজ করতেন তিনি।
অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা, বছরে কত?