কুমিল্লার তিতাস উপজেলায় পূর্বশত্রুতার জেরে হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুল লতিফ (৪৫)। গত সোমবার রাত ৯টায় মানিককান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। লতিফ তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের মৃত ধনু ভুইয়ার ছেলে ।
জানা গেছে, ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি এলাকার সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সঙ্গে সাইফুল মেম্বারের লোকজনের আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২২ সালের ৬ ডিসেম্বর দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল হোসেন মোল্লার ছেলে ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম মোল্লাকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় লতিফ আসামি ছিলেন । জামিনে মুক্ত হয়ে তিন দিন পূর্বে এলাকায় ফেরেন তিনি।
তিতাস থানা ওসি মো. মমিরুল হক বলেন, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
