সন্ত্রাসবিরোধী আইনে মামলা

ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী  

আপডেট : ১৪ মে ২০২৬, ০৭:৩৭ এএম

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। গত বছর ১৬ নভেম্বর ছোটভাই কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীকে সঙ্গে নিয়ে আদালতে আইনজীবীর মাধ্যমে সশরীরে হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন তিনি। সেই আবেদন উভয় পক্ষের শুনানি শেষে তাকে সশরীরে হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরার অনুমতি দেয় আদালত।

গতকাল মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশ প্রতিবেদন দাখিল না করায় আগামী ২৪ জুন প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত