মিরপুরে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ১৭৫

আপডেট : ১৪ মে ২০২৬, ০৭:৪১ এএম

জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নির্মূল, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনের লক্ষ্যে রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিভিন্ন অপরাধে ১৭৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি মিরপুর বিভাগ।

গতকাল বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানার ৫০, পল্লবী থানার ২৪, কাফরুল থানার ১৫, শাহআলী থানার ১৬, দারুস সালাম থানার ৪৪, ভাসানটেক থানার ১০ এবং রূপনগর থানার ১৬ জন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত