ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণ-নির্যাতন

আপডেট : ১৪ মে ২০২৬, ০৭:৪৯ এএম

ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গাজায় গণহত্যা এবং পশ্চিম তীরে জমি দখল করে অবৈধ বসতি স্থাপনের বহু অভিযোগ রয়েছে। তবে, এবার ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। পুলিৎজারবিজয়ী কলামিস্ট নিকোলাস ক্রিস্টফ প্রকাশিত একটি দীর্ঘ অনুসন্ধানী মতামত প্রতিবেদনে যৌন নির্যাতনের শিকার ১৪ জন ফিলিস্তিনি নারী-পুরুষের সাক্ষ্য তুলে ধরা হয়েছে। ইসরায়েলি কারাগারে দেশটির সেনা, কারারক্ষী, বসতি স্থাপনকারী ও জিজ্ঞাসাবাদকারীদের দ্বারা ব্যাপক যৌন সহিংসতার শিকার হওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সাক্ষ্যদাতার মধ্যে ভুক্তভোগী ফিলিস্তিনি সাংবাদিক সামি আল-সাই বলেন, ২০২৪ সালে আটক হওয়ার পর কারারক্ষীরা তার ওপর প্রায়ই নির্যাতন চালিয়েছে। তিনি বলেন, কারারক্ষীরা আমাকে বিবস্ত্র করে বিভিন্ন বস্তু দিয়ে নির্যাতন করছিল এবং অট্টহাসিতে মেতে উঠেছিল। এটা ভীষণ যন্ত্রণাদায়ক ছিল; আমি মৃত্যুর জন্য প্রার্থনা করছিলাম। ২০২৩ সালের পর গ্রেপ্তার হওয়া এক ফিলিস্তিনি নারীর বক্তব্যও রয়েছে। তিনি জানান, তাকে বারবার বিবস্ত্র করা হয়, মারধর করা হয় এবং যৌন হেনস্তা করা হয়। ওই নারী বলেন, তাদের (ইসরায়েলি বাহিনীর সদস্যদের) হাত আমার পুরো শরীরে ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত