গ্রিড বিপর্যয়ে কিউবায় ১ কোটি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০১:৩৮ এএম

তীব্র জ্বালানি সংকটে থাকা দ্বীপরাষ্ট্র কিউবায় জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটির প্রায় ১ কোটি মানুষ। গত রবিবার রাতে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি লেকট্রিক ইউনিয়ন (ইউএনই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই বিপর্যয়ের খবর নিশ্চিত করেছে। তবে ঠিক কী কারণে এই বিপর্যয়, কতটা জায়গাজুড়ে এর প্রভাব বা কবে নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি তারা। দেশজুড়ে এই ব্ল্যাকআউটের আগেই অবশ্য হাভানার বিদ্যুৎ কোম্পানি জানিয়েছিল, ট্রান্সফর্মার নষ্ট হওয়া, সার্কিট ফেইলিউর ও পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের অভাবে তারা পরিকল্পিতভাবে লোডশেডিং করতে বাধ্য হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রবিবার সকাল থেকেই গুয়ানাবাকোয়া, হাবানা দেল এস্তে, লা লিসা ও মারিয়ানাও-র মতো বিভিন্ন এলাকার বাসিন্দারা বিদ্যুৎ না থাকার অভিযোগ জানাতে শুরু করেন। সাধারণত এ ধরনের চূড়ান্ত বিপর্যয়ের পর কর্র্তৃপক্ষ ছোট ছোট, বিচ্ছিন্ন বিদ্যুৎ নেটওয়ার্ক তৈরি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এসব নেটওয়ার্কের সাহায্যে হাসপাতাল, পানি সরবরাহ ব্যবস্থা ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রগুলোতে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ দেওয়া হয়। এরপর ধাপে ধাপে বড় বিদ্যুৎকেন্দ্রগুলোকে আবার মূল গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত