শিশু হত্যায় মায়ের যাবজ্জীবন

আপডেট : ১৪ মে ২০২৬, ০৮:০০ এএম

খুলনার তেরখাদায় আলোচিত জমজ শিশু হত্যার দায়ে মা কানিজ ফাতেমা কনাকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে আদালত।  পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদ- দেওয়া হয়। গতকাল বুধবার খুলনার বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ওই আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. মাজাহারুল ইসলাম মামলার এজাহারের বর্ণনা দিয়ে জানান, ২০১৮ সালে বাগেরহাট জেলার মোল্লাহাট গ্রামের বাসিন্দা মোল্লা আবু বকরের ছেলে মো. মাসুম বিল্লাহর সঙ্গে তেরখাদা উপজেলার কুশলা গ্রামের খায়েরের মেয়ে কনার বিয়ে হয়।

২০২১ সালের ৭ ডিসেম্বরে মোল্লাহাট লাকি ক্লিনিকে সিজারের মাধ্যমে কনার গর্ভে দুটি জমজ কন্যাসন্তান জন্ম নেয়। এরপর ক্লিনিক থেকে বাবার বাড়িতে চলে আসেন তিনি। কনা তার স্বামীকে প্রায় ফোন করে শ্বশুরবাড়িতে নিয়ে যেতে বললে স্বামী মাসুম জানান, খুব তাড়াতাড়ি নিয়ে যাব। এরপর ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দুপুরে ফোন করে কনার ছোট বোন মোবাইল ফোনের মাধ্যমে মাসুমকে জানান, তার দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই দিন ভোর ৬টার দিকে শ্বশুরবাড়ির পারিবারিক পুকুর থেকে যমজ দুই শিশুর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাসুম বিল্লাহ বাদী হয়ে তেরখাদা থানায় ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি স্ত্রী কনাকে আসামি করে মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত