ইউল্যাবে অনুষ্ঠিত হলো নবীণ বরণ – সামার ২০২৬

আপডেট : ১৪ মে ২০২৬, ০৭:১২ পিএম

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীণ বরণ – সামার ২০২৬। 

বৃহস্পতিবার (১৪ মে) ইউল্যাবের স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের আয়োজনে এই অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানানো হয়।

নবীণ বরণে ইউল্যাবের আধুনিক ও শিক্ষার্থীবান্ধব শিক্ষাদান পদ্ধতি, সৃজনশীল চর্চা এবং বুদ্ধিবৃত্তিক জ্ঞান বিকাশের গুরুত্ব নবাগত শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়। 

অনুষ্ঠানের শুরুতে স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক সেশন অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। 

নবীণ বরণে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা, পিএইচডি এবং উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, পিএইচডি। তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থী উন্নয়ন উদ্যোগ এবং বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে ইউল্যাবের অর্জন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে ‘১টি সিড বক্স – ৫টি গ্লোবাল গোলস’ শীর্ষক উপস্থাপনা এবং ‘অত্যাবশ্যকীয় দক্ষতা’ শীর্ষক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়—যা টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও সমন্বিত শিক্ষার প্রতি ইউল্যাবের অঙ্গীকারকে তুলে ধরে। 

অনুষ্ঠানের শেষ পর্বে ইউল্যাব সংস্কৃতি সংসদ এবং ইউল্যাবের বিভিন্ন ক্লাবের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ব্যান্ড ‘গ্রেভ চ্যান্ট’ ও ‘আন্তনগর’ সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত