ভোটার বেড়ে ১২ কোটি ৮৩ লাখ

আপডেট : ১৫ মে ২০২৬, ০৮:২১ এএম

দেশের বর্তমান মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। গতকাল বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা যায়। ভোটার তালিকা হালনাগাদ-২০২৬ এর চূড়ান্ত তথ্য অনুযায়ী, মোট ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক ৫ শতাংশ। মোট ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন। মহিলা ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত