ফুটসাল লিগ শুরু

আপডেট : ১৫ মে ২০২৬, ০৮:২৮ এএম

দেশে প্রথমবার শুরু হয়েছে ফুটসাল লিগের খেলা। বৃহস্পতিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফুটসালের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। এ সময় বাফুফের সদস্য হাজি টিপু সুলতান ও আমের খান উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় সেনাবাহিনী ও বিকেএসপি ৩-৩ গোলে ড্র করে। সেনাবাহিনীর হয়ে নওশন, ইতি আক্তার ও মিতু একটি করে গোল করেন। বিকেএসপির হয়ে রুনা দুটি ও মনি এক গোল করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত