হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট : ১৫ মে ২০২৬, ০৭:১৮ পিএম

নেত্রকোনার কেন্দুয়ায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো এনামুল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার মাসকা গ্রামে এঘটনা ঘটে। 

মৃত এনামুল মাসকা (২৫) ওই গ্রামের বকুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়,বিকেলে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় এনামুল আহত হয়ে মাটিতে পড়ে থাকে। পরে অন্যরা দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম জানান, খবর পেয়ে ছুটির দিন তারপরও লোক পাঠিয়েছি সরকারি যে ধরনের সহায়তা রয়েছে তাই করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত