চাষীর ঘরে নতুন পুত্র

আপডেট : ২১ মে ২০২৬, ০২:২৪ পিএম

সময়ের পরিচিত টিভি অভিনেতা চাষী আলম দম্পতির ঘরে আবারও জন্ম নিল পুত্র সন্তান।  ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে হাবু ভাই চরিত্রে অভিনয় করা এই অভিনেতা আজ বৃহস্পতিবার সকালে খবরটি জানিয়েছেন সংবাদসাধ্যমে। তিনি বলেন, ‘মা এবং সন্তান দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ তবে নতুন পুত্রের কোনো ছবি তিনি প্রকাশ করেননি এখনো। 

খবরটি প্রকাশ হওয়ার পর থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই অভিনেতা। তিন বছর আগে ২০২৩ সালে বিয়ে করা চাষী আলমের এটি দ্বিতীয় সন্তান। এর আগে ২০২৪ সালের ১০ জুলাই প্রথম সন্তানের বাবা হন তিনি। 

২০২৩ সালের ২৫ আগস্ট ঢাকার মেয়ে  সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন চাষী আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত