নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার (২০ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে তার স্বজন ও দলীয় নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়ক এর বিনাইচর এলাকা অবরোধ করে কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান। হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পরে সকাল ১১টায় পুলিশ গিয়ে সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার ছেলের ঘরের নাতনি জামাই এবং জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব জুবায়ের হোসেন জিকুর ছোট চাচা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর সঙ্গে ভেকু দিয়ে মাটি কাটা নিয়ে বিরোধের জেরে তার লোকজন ওসমান গণির ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনার সময় রাত ১২টায় ভেকু নষ্ট হয়ে গেলে ওসমান গনি ভেকু দেখতে ঘটনাস্থলে যায়। এই সময় প্রতিপক্ষের ২০/২৫ জন তার উপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
সূত্র জানায়, এক সপ্তাহ আগে রমজানের সঙ্গে ওসমান গনির ঝগড়া হয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করলেও উপজেলা প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটককৃতরা হলো- রমজান, সুমন, সোলায়মান ও আরো এক রমজানকে আটক করে।
হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এই রিপোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। লাশ ঢাকা মেডিকেল কলেজ থেকে শাহবাগ থানা পুলিশের মাধ্যমে ময়না তদন্ত করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। রাতে এশা স্থানীয় মাদরাসা মাঠে জানাজা হওয়ার কথা রয়েছে।
নিহতের ভাতিজা জোবায়ের হোসেন জিকু বলেন, আমরা এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি জানাচ্ছি। নতুবা রাজপথে আন্দোলন করে যাব। রমজানের লোকজনকে চাঁদা না দেওয়ায় আমার চাচাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।
ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল