ফুলগাজীতে ১৮৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০২:২৭ পিএম

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী এলাকা থেকে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ মীর হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী থানার একটি দল ফেনাপুষ্করনী এলাকায় বশর ডিলারের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থানরত মীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার মীর হোসেন উত্তর তারাকুচা (হাজী আহছান উল্ল্যাহ বাড়ি) এলাকার জাকির হোসেন ও রাহেনা আক্তারের ছেলে। তিনি বর্তমানে উত্তর তারাকুচা এলাকার কামালের নতুন বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবাসহ ওই যুবককে গ্রেপ্তার ও তার কাছে থাকা ইয়াবা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত