শিক্ষক : বল তো মিতু, পৃথিবী গোল কেন?
মিতু : পৃথিবী তো বেশি ঘোরে, ঘুরতে ঘুরতে তাই গোল হয়ে গেছে।
ঝিলিমকে চুপচাপ দেখে মা অবাক হয়ে গেল।
মা : ঝিলিম, কী ব্যাপার, এত চুপচাপ কেন?
ঝিলিম : আমি তো শব্দ সঞ্চয় করছি, মা!
মন্টু আর ঝন্টু দুই বন্ধু।
কিছুদিন আগে মন্টু একটা ঘড়ি কিনেছে। সবাইকে ঘড়িটা দেখিয়ে সে আনন্দ পায়। কিন্তু আজ হাতঘড়িটা বন্ধ। ঝন্টু অবাক হয়ে জিজ্ঞেস করল-
ঝন্টু : কিরে, তোর ঘড়ি বন্ধ কেন?
মন্টু : বন্ধ না, বন্ধ করে রেখেছি। সময়কে একটু বিশ্রাম দিচ্ছি আর কি!
গ্রন্থনা : শাহ জামান
