মোহাম্মদপুরে ১০তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২৪ মে ২০২৬, ০৯:৩৫ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে কৃষিমার্কেট সংলগ্ন একটি ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রবিবার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩ মিনিটের দিকে জাপান গার্ডেন সিটির বিপরীতে ওই ভবনটির ১০ম তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম জানান, সন্ধা ৭টা ৩ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পেয়ে ১৯ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে ৭টা ৩০ মিনিটে নিয়ন্ত্রণ এবং ৭টা ৫৫ মিনিটে আগুন নির্বাপন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত