নিজের ষাঁড়ের গুঁতোয় বৃদ্ধার মৃত্যু

আপডেট : ২৬ মে ২০২৬, ০৭:১৫ এএম

হোমনায় নিজের পালিত ষাঁড়ের গুঁতোয় আমেনা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে বৃদ্ধার নিজ বাড়ি ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম মৃত আবুল হাসেমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমেনা বেগম সকালে তার নিজের পালিত একটি ষাঁড় বিক্রির উদ্দেশ্যে ঘারমোড়া বাজারে নেওয়ার জন্য প্রস্তুত করছিলেন।  এ সময় ষাঁড়টি হঠাৎ উত্তেজিত হয়ে তাকে সজোরে গুঁতো দেয়। এতে তিনি মারাত্মক আহত হন।

তাৎক্ষণিকভাবে তার সন্তান ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত