ডিএসসিসি প্রশাসক বললেন

৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে

আপডেট : ২৬ মে ২০২৬, ০৭:১৬ এএম

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজুখানা ও নামাজের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

গতকাল জাতীয় ঈদগাহ ময়দানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম। তিনি বলেন, প্রথম দিনের বর্জ্য পরবর্তী ৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ রাত সাড়ে ৯টার মধ্যেই অপসারণ করা হবে।

তিনি বলেন, ঈদের দিন দুপুর দেড়টায় কলাবাগান এসটিএস থেকে মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য পরিবহন শুরু হবে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ২১০ গ্যালন স্যাভলন ও এক লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত