চট্টগ্রাম চেম্বারের নতুন সভাপতি সীকম গ্রুপের আমিরুল হক

আপডেট : ২৬ মে ২০২৬, ০৮:০৮ এএম

চট্টগ্রামের ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল লিডার মোহাম্মদ আমিরুল হক। গতকাল সোমবার দুপুরে নবনির্বাচিত পরিচালকদের ভোটে নতুন প্রেসিডিয়াম গঠন করা হয়। চেম্বার সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে নতুন প্রেসিডিয়াম গঠনের লক্ষ্যে পরিচালকদের সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে নবনির্বাচিত পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সভায় সর্বসম্মতিক্রমে রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসাইন চৌধুরী সিনিয়র সহসভাপতি ও মনোয়ারা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ মশিউল আলম স্বপন সহসভাপতি নির্বাচিত হন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত