আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
মঙ্গলবার (২৬ মে) সংস্থাটি জানায়, ইরানের আকাশসীমায় প্রবেশের পরই ড্রোনটি লক্ষ্যবস্তু করা হয়।
আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন হলে তার ‘বৈধ ও চূড়ান্ত’ জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, তারা ‘প্রতিরক্ষামূলক’ পদক্ষেপ হিসেবে রকেট উৎক্ষেপণস্থলে হামলা চালিয়েছে। এতে দুদেশের মাঝে চলমান যুদ্ধবিরতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা
