শিশু রামিসা হত্যায় সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে : আইনমন্ত্রী

আপডেট : ০১ জুন ২০২৬, ০৭:১৮ এএম

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শিশু রামিসা হত্যাকা-ের বিচারকার্যে আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে। এ পর্যন্ত যেসব তথ্য-প্রমাণ পাওয়া গেছে, তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে এমনটাই প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। গতকাল রবিবার সকালে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঝিনাইদহ জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রী আরও বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদল থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। তারা জানিয়েছে, পরে সিদ্ধান্ত জানাবে। এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষায় সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ। আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান প্রমুখ।

বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে

এর আগে গত শুক্রবার শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, শৈলকুপার এই অঙ্গনে মসজিদগুলোয় বেহেশতের টিকিট বিক্রির নামে তৎপরতা চালাচ্ছে একটি শক্তি। সবার প্রতি অনুরোধ থাকবে, আপনার সচেতন হোন। মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে এই সমাজকে রক্ষা করতে আপনারাই আমার সারথি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত