গজারিয়ায় পরিবেশ দিবসের র‌্যালি

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৪:৩৬ এএম

‘নদী বাঁচলে বাঁচবে দেশ, নদীমাতৃক বাংলাদেশ’ এ সেøাগানে নদী খাল ও পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার মুন্সীগঞ্জের গজারিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গণসচেতনতায় র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে। উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড মোহাম্মদ আলী প্লাজা থেকে র‌্যালিটি শুরু হয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। র‌্যালি শেষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাশে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় আমরা দলমতের ঊর্ধ্বে, সবাই ঐক্যবদ্ধ। এখন থেকে প্রত্যেকে নিজ উদ্যোগে ৫টি করে গাছ রোপণ করব এটাই হোক অঙ্গীকার।

নদী খাল ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি সাহাদাত পারভেজের সভাপতিত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন অধ্যাপক গিয়াসউদ্দিন, এম ইসহাক আলী, তপন চৌধুরী, হাসান জাহাঙ্গীর, নুরুল আমিন সরকার, আজিজুল হক পার্থ, আক্তারুজ্জামান শিকদার, আলমগীর হোসেন মিয়া, জাহাঙ্গীর শিকদার, আসাদুজ্জামান টিপুসহ স্থানীয় দুই শতাধিক পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুম খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত