নদীর চরে জেলের রহস্যজনক মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৭:০৫ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় ভদ্দর শিকদার নামে এক জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদী লাগোয়া একটি চর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃত ভদ্দর শিকদার (৪০)ওই গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভদ্দর শিকদার পেশায় একজন জেলে এবং তিনি তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তবে মাছ ধরার সুবাদে তিনি বেশির ভাগ সময়ই নদীর চরে থাকতেন। সকালে স্থানীয়রা তার মৃতদেহ ওই চরে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। তবে তার শরীর থেকে চামরা খসে পড়ে ফুলে ফেঁপে ওঠায় মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি কেউ।

পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, আমাদের ধারণা অন্তত তিনদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এসব চিহ্ন বজ্রপাতের আঘাত বা অন্য কোন আঘাত হতে পারে। তবে ঠিক কি কারণে মারা গেছে সেটি নিশ্চিত বলা যাচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত