মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক চালু করল এমটিবি ট্রেড এক্স

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৭:৫১ এএম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) সম্প্রতি এমটিবি ট্রেড এক্স-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। এটি একটি অত্যাধুনিক ডিজিটাল ওয়েব পোর্টাল, যা ট্রেড লেনদেনের অনুরোধ জমা দেওয়া এবং তার অনুমোদন প্রক্রিয়াকে সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এমটিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এমটিবি ট্রেড এক্স হলো নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি দেশের প্রথম কার্যকর ও অর্থবহ একটি সমাধান। এর মাধ্যমে ব্যাংকটি প্রচলিত, কাগজ-ভিত্তিক ম্যানুয়াল প্রক্রিয়াকরণ থেকে একটি সম্পূর্ণ ডিজিটাল ইকোসিস্টেমে রূপান্তরিত হয়েছে। গ্রাহকরা এখন যেকোনো সময় এবং যেকোনো স্থানে রিয়েল টাইমে তাদের ট্রেড লেনদেন শুরু করতে এবং তার গতিবিধি ট্র্যাক করতে পারবেন। যার ফলে কাগজের নথিপত্র এবং শাখায় যাওয়ার প্রয়োজনীয়তা দূর হয়েছে। এই প্ল্যাটফর্মটি ট্রেডকে আরও বেশি দক্ষতা, স্বচ্ছতা এবং সুবিধা প্রদান করে।

অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘এই ডিজিটাল সমাধানটি গ্রাহকদের উন্নত সেবা, দ্রুততর প্রক্রিয়াকরণ এবং নির্বিঘœ ট্র্যাকিং সুবিধা নিশ্চিত করবে। বাংলাদেশে এখনো ইলেকট্রনিক ট্রান্সফারেবল রেকর্ডস সংক্রান্ত বিধিমালা পুরোপুরি গ্রহণ করা না হলেও, এমটিবি ট্রেড এক্স-এর মাধ্যমে আমাদের ব্যাংক কাস্টমস ক্লিয়ারেন্সসহ বাণিজ্য শুরুর পর থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত একটি সম্পূর্ণ ডিজিটাল পরিবেশের জন্য ‘প্লাগ-এন্ড-প্লে’ হিসেবে প্রস্তুত থাকল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত