খুলনার পাইকগাছায় হাসান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৭ মে) রাতে উপজেলার চাঁদখালী গরুর হাট এলাকায় প্রতিপক্ষের সঙ্ঘবদ্ধ আক্রমণে তিনি নিহত হন।
নিহত হাসান চাঁদখালী গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় নাজমুল হুদার নেতৃত্বে একটি গ্রুপ হাসানকে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, নিহতের মাথা ও হাতে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। এছাড়া তার পায়েও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মরিনহোকে ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে ভোটে জয় পেরেজের