ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৭:০৪ এএম

সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। ছয় দফা দাবিতে গত দুই দিন ধরে তারা আন্দোলন করে আসছিলেন। তাদের দাবির সমাধানে গতকাল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে বৈঠক হয়। বৈঠকে তারা বিভিন্ন বিষয়ে একমত হন এবং সাত কর্মদিবসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস পেয়ে সব কর্মসূচি স্থগিত করেন। বৈঠকে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন। এ সময় ইন্টার্ন চিকিৎসক ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিয়ে যৌথ বিবৃতি দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত