পুরনো স্মৃতিতে ভাসলেন ভক্তরা

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৭:৩৬ এএম

আশির দশকের শেষভাগ থেকে নব্বই দশক পর্যন্ত বলিউডের রুপালি পর্দা কাঁপানো অন্যতম সেরা জুটি অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত। সম্প্রতি মাধুরীর ‘মা বহেন’ সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন অনিল কাপুর। দেখা হতেই দুজনে পরস্পরকে জড়িয়ে ধরেন এবং পাপারাজ্জিদের ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেন।

এই বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে নস্টালজিয়া তৈরি হয়েছে। অনেকেই তাদের আবার বড় পর্দায় রোমান্টিক চলচ্চিত্রে দেখতে চেয়েছেন।

১৯৮৮ সালে ‘তেজাব’ সিনেমার মাধ্যমে প্রথম জুটি বাঁধেন তারা। এরপর ‘কিশেন কানহাইয়া’, ‘বেটা’, ‘পারিন্দা’র মতো অনেক ব্লকবাস্টার ছবি উপহার দেন। ২০১৯ সালে ‘টোটাল ধামাল’ সিনেমায় তাদের শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল। বর্তমানে সুরেশ ত্রিবেণী পরিচালিত ‘মা বহেন’ সিনেমাটি ওটিটিতে ইতিবাচক সাড়া পাচ্ছে। অন্যদিকে, জুলাইয়ে মুক্তি পাবে অনিল কাপুরের অ্যাকশনধর্মী সিনেমা ‘আলফা’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত