অবশেষে শখের অভিনয়কে গুডবাই জানানোর প্রস্তুতি নিচ্ছেন বলিউডের বহুল আলোচিত মুখ ক্যাটরিনা কাইফ। অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর তিনি হাতে গোনা কয়েকটি কাজ করেছেন এই অভিনেত্রী। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’-এর পর নতুন কোনো সিনেমা বা সিরিজে তার দেখা মেলেনি। যার দরুন ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, তিনি কি অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিয়েছেন, নাকি স্থায়ীভাবেই দূরে সরে যাচ্ছেন?
বর্তমানে আলোচনায় রয়েছে, মাতৃত্বের দায়িত্বেই সবচেয়ে বেশি সময় দিচ্ছেন অভিনেত্রী। পরিবার ও সন্তানকে ঘিরেই এখন তার ব্যস্ততা। মুম্বাইয়ের জুহুর সমুদ্রতীরবর্তী বাসভবনে স্বামী ও সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি বিদেশ সফরও সেরেছেন এই তারকা দম্পতি।
বলিউডের একাধিক সূত্রের দাবি, ক্যাটরিনা অভিনয় ছাড়ছেন না। বরং ধীরে ধীরে নতুন কাজের পরিকল্পনা শুরু করেছেন। জানা গেছে, মাতৃত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি কয়েকটি চিত্রনাট্য পড়ছেন এবং নিজের পরবর্তী প্রজেক্ট বেছে নেওয়ার বিষয়ে খুবই সতর্ক।
খবর অনুযায়ী, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে শুটিংয়ে ফিরতে পারেন ক্যাটরিনা। তবে প্রত্যাবর্তনের জন্য তিনি কোনো তাড়াহুড়ো করতে চান না। এমন একটি গল্প ও চরিত্র খুঁজছেন, যা তাঁর কামব্যাককে স্মরণীয় করে তুলতে পারে।
সূত্রের আরো দাবি, তার কাছে যে চিত্রনাট্যগুলো পৌঁছেছে, সেগুলো তিনি খুব মনোযোগ দিয়ে যাচাই করছেন। এমন একটি কাজেই তিনি রাজি হতে চান, যার মাধ্যমে দর্শকদের সামনে নতুনভাবে নিজেকে তুলে ধরা সম্ভব হবে। ছাড়া শোনা যাচ্ছে, বড় পর্দার তুলনায় ওটিটি প্ল্যাটফর্মের প্রতিই বেশি আগ্রহ দেখাচ্ছেন অভিনেত্রী। বর্তমান সময়ে অনেক তারকাই ওটিটির মাধ্যমে সফল প্রত্যাবর্তন করছেন, তাই ক্যাটরিনাও সেই পথেই হাঁটতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে।
আরও এক নক্ষত্রপতন
জেডআরএফ’র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
নীলফামারীতে মাছ ধরতে গিয়ে নিহত ২
আড়াইহাজারে মৌখিক ময়নাতদন্ত পাইলট প্রকল্পের উদ্ধোধন, জানা যাবে মৃত্যুর কারণ