বহুল চর্চিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘদিন ধরেই প্রেম-ভালোবাসা থেকে দূরে। কাজ কম করলেও ফেসবুকে নিয়মিত পোস্ট দেয়ার পাশাপাশি লাইভে এসেও ইউজারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি। যদিও বেশিরভাগ প্রশ্নই অতীতের বিভিন্ন কর্মকান্ড নিয়ে।
বর্তমানে নেপালে অবকাশযাপনে ব্যস্ত সময় পার করছেন প্রভা। পাহাড় আর প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এরমধ্যে অভিনেত্রীর একটি ছবিতে নজর আটকে গেছে ভক্তদের। সেই পোস্টে দেখা যাচ্ছে, বেলুন হাতে একটি ছবি ভাগ করে নিয়েছেন প্রভা। যেখানে বেলুনের গায়ে লেখা রয়েছে ‘আই লাভ ইউ’।
অভিনেত্রীর এই ছবি ও পোস্টকে কেন্দ্র করে বিনোদনপাড়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন! প্রভার এমন ইঙ্গিতপূর্ণ পোস্টে দেখার পর থেকে সামাজিক মাধ্যমে কানাঘুষা শুরু হয়েছে—তাহলে কি অভিনেত্রীর জীবনে নতুন কারো আগমন ঘটল? যদিও প্রেমের গুঞ্জন নিয়ে প্রভা সরাসরি মুখ খোলেননি।
ব্যক্তিগত জীবনে ২০১৪ সালে গ্রামীণফোনের কর্মকর্তা মাহমুদ শান্তর সঙ্গে বিচ্ছেদের পর থেকে সিঙ্গেলই রয়েছেন প্রভা। এর আগে ২০১০ সালের ১৮ আগস্ট অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেছিলেন তিনি। তবে বিয়ের মাত্র সাত মাসের মাথায় সেই সম্পর্কের ইতি ঘটে।
‘হেলডাইভার্স’ থেকে জেসন মোমোয়ার আকস্মিক বিদায়
পুশ-ইন ঠেকাতে সীমান্তে মানবপ্রাচীর তৈরি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন