মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে বিসিক শিল্পনগরীতে অভিযান চালিয়ে একটি ব্রেড ফ্যাক্টরীর ম্যানেজারকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শহরের উপকন্ঠ মুুক্তারপুর এলাকার বিসিকে প্রত্যাশা ব্রেড ফ্যাক্টরীতে এ অভিযান চালান অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিসিকে অভিযান চালান। এ সময় সেখানকার প্রত্যাশা ব্রেড ফ্যাক্টরীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি, চানাচুরও কেক তৈরি করার অপরাধে ফ্যাক্টরীটির ম্যানেজার আরিফুল ইসলামকে জরিমানা করেন।
তিনি আরও জানান, ভবিষ্যতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করার জন্য ফ্যাক্টরী কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর-ই-আলম সোহাগ। অভিযানে সহযোগিতা করে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের টিম।
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫