মিরপুরে শেষ ওয়ানডেতে টসে জিতেছে বাংলাদেশ। বেছে নেওয়া হয়েছে আগে ব্যাটিং। এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন।
নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পেয়েছিলেন।
টসের সময় নাজমুল জানিয়েছেন, মিরাজ সুস্থ আছেন। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।
বাংলাদেশের একাদশে আজ আরো একটি পরিবর্তন হয়েছে। মিরাজ না খেলায় গতকাল বিকেলেই দলে ঢোকা শেখ মেহেদীকে রাখা হয়েছে। আর নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে শরীফুল ইসলামকে।
অস্ট্রেলিয়ার একাদশেও দুটি পরিবর্তন এসেছে আজ। ম্যাথু শর্ট আর নাথান এলিস নেই, আছেন বেন বেন ডোয়ারশুইস ও অলি পিক।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ চাইবে এই ওয়ানডে জিতেও অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা।