সাতকানিয়ায় সেলিম হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৮:৩৮ পিএম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের আলোচিত সেলিম হত্যা মামলার এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তারকৃতরা হলেন, মামলার ১৭ নম্বর আসামি আব্দুল মালেক খান। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি এবং চরতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য । এছাড়া মামলার ২৩ নম্বর আসামি মো. আশেক (২৫) কেউ গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন ) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে আব্দুল মালেক খানকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর বাকলিয়া এলাকা থেকে মো. আশেককে গ্রেপ্তার করে র‌্যাব-৭ এর আভিযানিক দল। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত দুই আসামিকে সাতকানিয়া থানায় হস্তান্তর করে র‌্যাব-৭। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, সেলিম হত্যা মামলার এজাহারভুক্ত দু'জন আসামিকে র‌্যাব-৭ গ্রেপ্তার করে সাতকানিয়া থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত