বালাই ষাট পেরিয়ে আজ একষট্টিতে পা রাখলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী সংস্কৃতি ব্যক্তিত্ব গাজী রাকায়েত। তার জীবনের এই বিশেষ মাইলফলক উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা।
জানা গেছে, কাছের মানুষদের উদ্যোগে আজ এবং আগামীকাল (১৫ ও ১৬ জুন) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে অনুষ্ঠিত হচ্ছে তার ৬০ বছর পূর্তি উদ্যাপনের এই আয়োজন। প্রথম দিনে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে গাজী রাকায়েত নির্দেশিত ঐতিহ্যবাহী নাটক ‘নানা রঙের দিন’-এর ১০১তম প্রদর্শনী। এরপর দেখা যাবে তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি লাশের গল্প’।
উৎসবের দ্বিতীয় দিন, আগামী ১৬ জুন একই স্থানে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে তার পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মানুষটিকে দেখ’। চলতি বছরের গত ১ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই সিনেমাটি।
জীবন নিয়ে নিজের উপলব্ধি প্রকাশ করে এই গুণী শিল্পী সংবাদ মাধ্যমে বলেন, আল্লাহ আমাকে ৬০ বছর পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এটি আমার জন্য বিরাট প্রাপ্তি। মানুষ দেখছি, পৃথিবী দেখছি। শিল্পী হিসেবে সাধ্যমতো চেষ্টা করেছি নিজের কাজটা করে যাওয়ার। মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি আমার ভাবনাচিন্তাগুলো সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, এই চেষ্টাটা রাখতে চাই।
জনকল্যাণমূলক ১১ প্রতিষ্ঠানের অনুদানে আয়কর অব্যাহতি, প্রজ্ঞাপন জারি
এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
'রাজনীতি নয়, আমরা খেলতে এসেছি'—যুক্তরাষ্ট্রে পৌঁছে ইরানের অধিনায়ক