ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আঠারবাড়ী স্টেশনসংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঈশ্বরগঞ্জ ও আঠারবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন,হঠাৎ ইঞ্জিন বিকল হওয়ার কারণে সাময়িক ট্রেন চলাচল বন্ধ আছে। ইতোমধ্যে আটকে পড়া ট্রেনটি উদ্ধারে ময়মনসিংহ থেকে একটি ট্রেনের ইঞ্জিন চলে আসছে। খুব দ্রুত চলাচল স্বাভাবিক হবে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আঠারবাড়ী স্টেশনসংলগ্ন এলাকায় আসা মাত্র হঠাৎ ইঞ্জিনে আগুন থেকে ধোঁয়ার সৃষ্টি হয়। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যায়।