হত্যা মামলায় আবুল বারকাতের জামিন নাকচ

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৭:২১ এএম

২০২৪ সালে জুলাই আন্দোলনের সময় রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন এ আদেশ দেন।

আবুল বারকাতের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও রাষ্ট্রপক্ষে শুনানি শেষে এ আদেশ হয়। এর আগে গত ৭ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পাসপোর্ট জমা দেওয়ার শর্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় আবুল বারকাতকে জামিন দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত