কলকাতার ঘটনায় এবার কথা বললেন মোশাররফের স্ত্রী  

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৫:৫৪ পিএম

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম দম্পতির ওপর হামলার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ও  অভিনেদত্রী রোবেনা রেজা জুঁইয়ের । তিনি জানিয়েছেন, কলকাতার নিউ মার্কেট এলাকায় তাদের সঙ্গে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 সাংবাদিক জাওয়াদ নির্ঝরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। ওই পোস্টে দাবি করা হয়েছিল, কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে মোশাররফ করিম ও তার স্ত্রীকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং একপর্যায়ে হাতাহাতির মতো ঘটনাও ঘটে। 

বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলে রোবেনা রেজা জুঁই স্পষ্টভাবে জানান, সামাজিক মাধ্যমে প্রচারিত হামলার খবর সত্য নয়। তাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি এবং পুরো বিষয়টি গুজবের ওপর ভিত্তি করে ছড়ানো হয়েছে। 

ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হলেও এখন পর্যন্ত হামলার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে অভিনেতার পরিবারের পক্ষ থেকে গুঞ্জনটি নাকচ করে দেওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে স্পষ্টতা এসেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত