স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্যব্যবস্থা শুধু চিকিৎসক দিয়ে চলে না

আপডেট : ১৮ জুন ২০২৬, ০১:৪৬ পিএম

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, শুধু চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব না। দেশে নার্স ও মিডওয়াইফের ব্যাপক সংকট রয়েছে। বর্তমানে যা আছে ৩-৫ শতাংশ বাড়ানো প্রয়োজন।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকায় জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের ৮০ শতাংশ চিকিৎসক শহরে থাকছেন, অথচ ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে।

চিকিৎসক ও প্রকৌশলীর মতো যারা বড় চাকরিজীবী, তারা দেশে রেমিট্যান্স কম পাঠায়। বেশি যারা পাঠায় তারা হলেন সাধারণ শ্রমিক-এ কথা জানিয়ে তিনি বলেন, তারা (চিকিৎসক ও প্রকৌশলী) বেশি সংখ্যায় বিদেশে গেলে রেমিট্যান্স আসবে এর সঙ্গে একমত নই। তবে গবেষণা ও শিক্ষার জন্য যাওয়া ভালো।

তিনি বলেন, এখনো দেশ থেকে চিকিৎসক ও নার্স বিদেশে পাঠানোর মতো অবস্থা তৈরি হয়নি।

ডা. এম এ মুহিত বলেন, দেশে ভবিষ্যতে মহামারি ও সংক্রামক প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে সরকার। এ নিয়ে বাজেটের মধ্যেও সেটি যুক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত