জলবায়ু ঝুঁকিতে ৮০ শতাংশ ডেটা সেন্টার

আপডেট : ২৩ জুন ২০২৬, ১১:৪২ পিএম

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অধিকাংশ ডেটা সেন্টার এখন বাড়তি ঝুঁকির মুখে। জলবায়ু ঝুঁকি বিশ্লেষণ প্রতিষ্ঠান ফার্স্ট স্ট্রিটের এক গবেষণায় দেখা গেছে, বৈশি^ক ডেটা সেন্টার সক্ষমতার প্রায় ৭৯ শতাংশ বন্যা, দাবানল ও তীব্র ঝড়ের মতো জলবায়ুজনিত দুর্যোগের উচ্চ ঝুঁকিতে রয়েছে। বিশে^র ৯৭টি ডেটা সেন্টার বাজার বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ ডেটা সেন্টারের কার্যক্রমে বিঘœ ঘটাতে পারে। এতে সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি বীমা, রক্ষণাবেক্ষণ ও মেরামত ব্যয়ও বেড়ে যেতে পারে। ফার্স্ট স্ট্রিটের প্রধান নির্বাহী ম্যাথিউ এবি বলেন, জলবায়ুর বর্তমান আচরণ অতীতের ধারা অনুসরণ করছে না। ফলে পুরনো তথ্যনির্ভর ঝুঁকি মূল্যায়ন পদ্ধতি ভবিষ্যৎ ঝুঁঁকির সঠিক চিত্র দিতে পারছে না।

গবেষণায় আরও দেখা গেছে, বিশে^র অর্ধেকের বেশি ডেটা সেন্টার এমন অঞ্চলে অবস্থিত যেখানে তাপপ্রবাহ ও খরার মতো দীর্ঘমেয়াদি জলবায়ু চাপ রয়েছে। এতে জ্বালানি দক্ষতা কমে এবং পরিচালন ব্যয় বাড়ে। প্রধান অর্থনীতিবিদ জেরেমি পোর্টারের মতে, অনেক প্রচলিত ঝুঁকি মূল্যায়ন মডেল জলবায়ু অঞ্চলভেদে ঝুঁকির মাত্রাও ভিন্ন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৮৯ শতাংশ ডেটা সেন্টার জলবায়ু ঝুঁকিতে রয়েছে, যা সর্বোচ্চ। আমেরিকায় এ হার ৫০ শতাংশ এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় ৪৬ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যৎ বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনায় নেওয়া হলে নিরাপদ বাজার নির্বাচন এবং দীর্ঘমেয়াদি অবকাঠামো সুরক্ষা নিশ্চিত করা সহজ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত