বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা

আপডেট : ২৩ জুন ২০২৬, ১০:১২ পিএম

বিআইডব্লিউটিএ - এর চেয়ারম্যান মহোদয়ের সাথে সকল বিভাগীয় প্রধানগণ ও সকল বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তাদের জুন মাসের মাসিক সমন্বয় সভা মঙ্গলবার (২৩ জুন) কর্তৃপক্ষের ৬ষ্ঠ তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মুহিদুল ইসলাম। এছাড়া এ সভায় সদস্যত্রয় (অর্থ, প্রকৌশল এবং পরিঃ ও পরিঃ), সকল বিভাগীয় প্রধান, নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয়গণ এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সকল বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, সিপিএসবৃন্দ জুম অ্যাপসের মাধ্যমে সভায় সংযুক্ত ছিলেন। দাপ্তরিক কার্যক্রম সুচারুভাবে সম্পাদন ও আন্তঃবিভাগীয় কার্যক্রমে ইতিবাচক গতিশীলতা আনয়নে এ সমন্বয় সভাটি অত্যন্ত ফলপ্রসু ভূমিকা রেখে থাকে। নিম্নোক্ত বিষয়গুলো এ সমন্বয় সভায় দৃঢ়করন করা হয়।

১. সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি 
২. সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি
৩. ডি-নথি ব্যবস্থাপনা; 
৪. ডিজিটাল আর্কাইভ সংরক্ষণ; 
৫. কর্তৃপক্ষের ওয়েবসাইট হালনাগাদকরণ; 
৬. তথ্য অধিকার আইন (আরটিআই) অনুসারে তথ্য সরবরাহ করা; 
   ৭.অডিট আপত্তি নিষ্পত্তিকরণ; 
৮. দেওয়ানি মামলা নিষ্পত্তিকরণ; 
৯. কর্তৃপক্ষের কর্মকর্তা/কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান; 
১০. অনিষ্পন্ন বিষয় নিষ্পত্তিকরণ; 
১১. সাংগঠনিক কাঠামো তৈরি;
১২. বিভাগীয় মামলা দ্রুত নিষ্পত্তিকরণ; 
১৩. কর্তৃপক্ষের নদীবন্দরসমূহে নিয়মিত মাসিক সমন্বয় সভা আয়োজন করা।
সামগ্রিক সভার কার্যবিবরণী উপস্থাপন করেন পরিচালক, প্রশাসন ও মানব সম্পদ বিভাগ জনাব মোঃ সাইফুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত