আশুরা ঘিরে নিñিদ্র নিরাপত্তা

তাজিয়া মিছিলে অস্ত্র আতশবাজি নিষিদ্ধ

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৭:৪০ এএম

আগামী শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলে সব ধরনের ধারালো অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীতে তাজিয়া মিছিল ও বিভিন্ন শোক কর্মসূচি কেন্দ্র করে নেওয়া হয়েছে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপি জানিয়েছে, মিছিলে যে কোনো ধরনের ধারালো ধাতব বস্তু, ছুরি, চাকু, লাঠি, ছোরা, তরবারি, বর্শা, ব্যাগ, দাহ্য পদার্থ এবং পোটলা বা সুটকেস নিয়ে মিছিলে অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে পুরান ঢাকার হোসেনী দালান ইমামবাড়ায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এ তথ্য জানান।

কমিশনার বলেন, মিছিলে ব্যবহৃত নিশানের উচ্চতা ১২ ফুটের বেশি হওয়া যাবে না। নিষিদ্ধ ঘোষিত বস্তু নিয়ে মিছিলে অংশগ্রহণ করা যাবে না। এ ছাড়া আগত ব্যক্তিদের ব্যাগ, সুটকেস, ছাতা, সন্দেহজনক প্যাকেট বা বক্সসহ প্রবেশে বাধা দিতে হবে। উচ্চমাত্রার শব্দ সৃষ্টিকারী যন্ত্র বা পিএ সিস্টেম ব্যবহার করা যাবে না এবং যেকোনো ধরনের ঢাক-ঢোল বাজানো থেকেও বিরত থাকতে হবে। একই সঙ্গে আতশবাজি বা যেকোনো ধরনের পটকা ব্যবহারও সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

তিনি জানান, আশুরা উপলক্ষে মহানগরের ২৮টি ইমামবাড়ার উদ্যোগে ১ থেকে ১০ মহররম পর্যন্ত ৬৩টি তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এসব মিছিলের জন্য আলাদা রুট নির্ধারণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, ক্রাইম সিন টিম ও ডিবিসহ বিশেষায়িত ইউনিটগুলো স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত