গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৯ জন শিশু মারা গেছে। এরই মধ্যে নতুন করে আরও ৯৪৫ জন আক্রান্ত হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৯৮ জনে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।