রাজধানীতে গণপূর্ত অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম

প্রধানমন্ত্রীর পরিচ্ছন্ন ঢাকা গড়ার কর্মসূচি বাস্তবায়নে মাঠে নেমেছে গণপূর্ত অধিদপ্তর। শনিবার সরকারি ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সংস্থাটি। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান সংস্থাটির আওতাধীন জিগাতলা, সোবহানবাগ, কলাবাগান এলাকা সহ বিভিন্ন এলাকার সরকারি কোয়ার্টারসমূহে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেন। 

এ সময় তিনি কোয়ার্টারে বসবাসকারীদেরসহ কোয়ার্টার পরিচালনার জন্য নির্বাচিত কমিটির সদস্যদের সাথে আলাপ করে নিজ নিজ কোয়ার্টার পরিস্কার রাখতে সকলকে কার্যকরী ভূমিকা রাখার অনুরোধ করেন। সপ্তাহে অন্তত একদিন কোয়ার্টার এ বসবাসকারী সকলে নিজ নিজ নাগরিক দায়িত্ব থেকে নিজ নিজ কোয়ার্টারে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে তিনি অনুরোধ করেন। এ কাজে  অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের পূর্ণ সহোযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।

শনিবার জিগাতলার স্টাফ কোয়ার্টার এ কোয়ার্টার কমিটি এবং গণপূর্ত অধিদপ্তর এর কর্মকর্তা-কর্মচারিদের যৌথ উদ্যোগে কোয়ার্টার পরিষ্কার করা হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালীন মাঠে খেলাধুলা করা শিশুরা স্বতঃস্ফূর্ত ও উৎসাহী অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে আসে। এছাড়া এই সময় কোয়ার্টারের বাসিন্দাদের কাছে ডেঙ্গু ও চিকনগুনিয়া থেকে সাবধান থাকা এবং কোয়ার্টার পরিচ্ছন্ন রাখার নির্দেশনাসহ তথ্যবহুল লিফলেট হস্তান্তর করা হয়েছে। কোয়ার্টারের গেটের কাছে তথ্যবহুল সাইনেজ স্থাপন করা হয়েছে। নির্দেশনাসমূহ মাইকিং বা গণ-ঘোষণার মাধ্যমেও সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। কোয়ার্টার পরিষ্কার রাখার জন্য কমিটির কাছে প্রয়োজনীয় সংখ্যক ডাস্টবিনও হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত