সাদা কাপড়ে অন্য জামার রঙ লেগে গেলে

আপডেট : ০২ জুলাই ২০২৬, ১২:৩৭ এএম

কাপড় কাচার সময় ভুলবশত সাদা ও রঙিন পোশাক একসঙ্গে ধোয়ার কারণে অনেক সময় সাদা কাপড়ে অন্য জামার রঙ লেগে যায়। তবে দ্রুত ব্যবস্থা নিলে বেশিরভাগ ক্ষেত্রেই এই দাগ দূর করা সম্ভব।

১. রঙ লেগেছে বুঝতে পারলেই সাদা পোশাকটি দ্রুতই অন্য কাপড় থেকে আলাদা করে ফেলুন। এতে আরও রঙ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমবে।

২. গরম পানি দাগকে কাপড়ের তন্তুর গভীরে বসিয়ে দিতে পারে। তাই সবসময় ঠা-া বা স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করুন। এতে দাগ আর বসে যাবে না।

৩. এক বালতি ঠা-া পানিতে ২-৩ চামচ সাদা ভিনিগার মিশিয়ে পোশাকটি প্রায় ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর সাধারণ ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।

৪. দাগের জায়গায় বেকিং সোডা ও সামান্য পানি মিশিয়ে পেস্ট লাগান।  এরপর ১৫-২০ মিনিট রেখে দিন। তারপর  আলতোভাবে ধুয়ে ফেলুন।

৫. লেবুর রস দাগ হালকা করতে সাহায্য করে। দাগের ওপর লেবুর রস লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নিন।

৬. ঘরোয়া পদ্ধতিতে কাজ না হলে ভালো মানের স্টেন রিমুভার ব্যবহার করতে পারেন। তবে ব্যবহারের আগে কাপড়ের লেবেল ও নির্দেশনা পড়ে নিন।

৭. সাদা ও রঙিন কাপড় আলাদা করে ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। নতুন রঙিন পোশাক প্রথম কয়েকবার আলাদা ধোয়া ভালো, কারণ এগুলো থেকে রঙ ছাড়ার সম্ভাবনা বেশি থাকে। কাপড় উল্টে ধোয়ার অভ্যাস করুন। প্রয়োজন হলে কালার-ক্যাচিং শিট ব্যবহার করতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত