নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ড ২০২৬-২৭ মেয়াদের জন্য পুনরায় চেয়ারম্যান মনোনীত হলেন আজিজ আল কায়সার।
এ জন্য এনএসইউয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
আজিজ আল কায়সার বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি দীর্ঘদিনের দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফল। বোর্ড আমার ওপর আবারও আস্থা রাখায় আন্তরিকভাবে কৃতজ্ঞ। এনএসইউ পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে কাজ করে যাব।’
এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, আজিজ আল কায়সারের নেতৃত্ব এনএসইউকে শিক্ষা, গবেষণা ও বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজিজ আল কায়সার একজন সফল ব্যবসায়ী ও শিক্ষানুরাগী। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এবং পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত এমএ হাশেমের পুত্র। বাবার পথ অনুসরণ করে আজিজ আল কায়সারও দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের নানা উন্নয়নমূলক কর্মকা-ে জড়িত। বিজ্ঞপ্তি