এমবাপ্পে-অলিস জুটি মেলা ভার

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৭:৪৭ এএম

ফ্রান্স কিংবদন্তি থিয়েরে অঁরি ফক্স স্পোর্টসে একটা কথা বলেছেন কিলিয়ান এমবাপ্পে যদি ফ্রান্সের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় বা ‘এমভিপি’ হন, তাহলে মাইকেল অলিস হচ্ছেন ফ্রান্সের ‘এমআইপি’ বা ‘মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেয়ার’।

এই বিশ্বকাপ যারা দেখছেন, তারা বোধহয় অঁরির সঙ্গে খুব একটা দ্বিমত করবেন না। অলিস এমনই দুর্দান্ত খেলছেন, ভেঙে দিতে পারেন পেলে ও লিওনেল মেসির দুটি পুরনো রেকর্ড। এর মধ্যে দিয়েগো ম্যারাডোনার একটি রেকর্ড ছুঁয়েও ফেলেছেন মাইকেল অলিস।

 ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিল দলের হয়ে পেলে করেছিলেন ছয়টি অ্যাসিস্ট। এক বিশ্বকাপে পাঁচটি করে অ্যাসিস্ট ছিল ১৯৭৪ বিশ্বকাপে পোল্যান্ডের রবার্ত গাদোচা, ১৯৮২ বিশ্বকাপে জার্মানির পিয়েরে লিটবারস্কি, ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনা ও ১৯৯৪ বিশ্বকাপে জার্মানির টমাস হাসলারের।

অলিস সুইডেনের বিপক্ষে দুটি অ্যাসিস্ট করে ছুঁয়ে ফেলেছেন তাদের, এই বিশ্বকাপে তার মোট অ্যাসিস্ট পাঁচটি। পেলেকে ছুঁয়ে ফেলার বা পেরিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন অলিস শেষ ১৬-তে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে। মেসির একটি রেকর্ডও হাতছানি দিচ্ছে। এক মৌসুমে দেশ ও ক্লাবের হয়ে রেকর্ড ৩৪ অ্যাসিস্টের রেকর্ড এতদিন যুগ্মভাবে ছিল মেসি ও হুয়ান মাতার। মেসি সেটি করেছিলেন ২০১১-১২ মৌসুমে, মাতা ছুঁয়েছিলেন ২০১২-১৩ মৌসুমে।

 ৩৩ অ্যাসিস্ট আছে মেসুত ওজিলের, ২০১০-১১ মৌসুমে। সুইডেনের বিপক্ষে জোড়া অ্যাসিস্টের পর বায়ার্ন ও ফ্রান্সের হয়ে এ মৌসুমে অলিসের মোট অ্যাসিস্ট ৩২টি। আর দুটি অ্যাসিস্ট করলে ছুঁয়ে ফেলবেন মেসি ও মাতাকে, তিনটি করলে ছাড়িয়ে যেতে পারেন তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত