“সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন”-এর বই বিতরণ 

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৯:১৬ পিএম

চট্টগ্রামে কর্ণফুলি উপজেলায় “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র” উদ্যোগে দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের মাঝে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচী শনিবার (৪ জুলাই) অনুষ্টিত হয়েছ।  বড়উঠান এলাকায় ৫ম, ৬ষ্ট, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের মাছে এসব বই ও শিক্ষা সামগ্রি বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মোঃ  মোকাম্মেল হক খানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলি উপজেলা বিএনপি নেতা মোঃ  মাইমুনুল হক খান, ফাউন্ডেশনের সচিব মোঃ  রেজাউল হক খান, মাওলানা মোঃ  মনছুরুল হক খান, মোঃ  মিজানুর হক খান, মোঃ বদরুদ্দিন খান, চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার’র বন্দর বিষয়ক সম্পাদক জহির উদ্দিন খান টিপু প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন,  “শিক্ষাই জাতির মেরুদ-”। এটি কেবল পুঁথিগত বিদ্যা বা ভালো চাকরির উপায় নয়, বরং ব্যক্তির পূর্ণাঙ্গ বিকাশ, নৈতিক চরিত্র গঠন ও কুসংস্কারমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষার বিকল্প নেই। প্রকৃত শিক্ষা কেবল আমাদের পড়া-লেখা শিখায় না বরং আমাদের বিনীয়, সৎ ও দায়িত্বশীল হতে শিখায়। এতে আমাদের ভালো ও মন্দের পার্থক্য বুঝতে সাহায্য করে। টাকার অভাবে অজগাঁয়ে অনেক পরিবারের ছেলে-মেয়েরা পড়ালেখা ছেড়ে দিয়েছে। বই ও শিক্ষা সামগ্রী পেয়ে ছাত্র-ছাত্রীরা উপকৃত হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত