মেসির প্রশংসা আজীবন হৃদয়ে খোদাই করা থাকবে ভোজিনহার

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১২:০৫ এএম

লিওনেল মেসির সঙ্গে ম্যাচ শেষের এক আবেগঘন মুহূর্তের গল্প শুনিয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। বিশ্বসেরা এই ফুটবলারের কাছ থেকে পাওয়া প্রশংসা এবং জার্সি বদলের সেই মুহূর্তটি তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা অনুভূতি হিসেবে বর্ণনা করেছেন তিনি।

শুক্রবার আর্জেন্টিনার কাছে হারের পর এক সাক্ষাৎকারে ভোজিনহা বলেন, "ম্যাচ শেষে আমি মেসির কাছে গিয়েছিলাম... ও আমাকে জড়িয়ে ধরল এবং বলল: 'তুমি অসাধারণ খেলেছ, তোমার দেশের মানুষের তোমাকে নিয়ে গর্ব করা উচিত।'ওর মুখ থেকে এমন কথা শোনা আমার জন্য অবিশ্বাস্য একটি বিষয় ছিল।"

ফুটবল ঈশ্বরের এমন আন্তরিকতায় আপ্লুত ভোজিনহা আরও যোগ করেন, "লিও মেসির মতো একজন মানুষের কাছ থেকে এই ধরণের শব্দ শোনা আমার কাছে অনেক বড় বিষয়। আমি তাকে ধন্যবাদ জানিয়ে বলেছিলাম: 'ধন্যবাদ লিও, তুমিই সেরা।' এরপর আমি আমাদের জার্সি বদল করতে পারি কি না জানতে চাইলাম... লিও বলল, ও ইন্টারভিউ শেষ করে টানেলের ভেতর আমাকে জার্সিটি দিয়ে দেবে।"

মেসির এই বিনম্রতা এবং মহানুভবতা ছুঁয়ে গেছে কেপ ভার্দের এই তারকাকে। ভোজিনহা বলেন, বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকার কাছ থেকে পাওয়া এই সম্মান তিনি কোনোদিন ভুলবেন না,

"এই ধরণের মুহূর্তগুলো হৃদয়ে আজীবনের জন্য খোদাই করা থাকে।"

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত