নিখোঁজের ৬ দিন পর লাশ উদ্ধার

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৭:৩০ এএম

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর একটি ডোবা থেকে মাছুম রানা নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে তালতলা এলাকায় ডোবাতে অর্ধগলিত মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। উদ্ধারের পর পরিবারের সদস্যরা মাছুমের মরদেহ শনাক্ত করেন। সে উপজেলার সোনাচরা এলাকার বাচ্চু মিয়ার ছেলে ও পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক।

নিহতের স্ত্রী সুমা আক্তার জানান, গত সোমবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এরপর থানায় জিডি করা হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তার দাবি, পূর্ব শত্রুতার জেরে বাসা থেকে ডেকে এনে কয়েকজন মিলে তাকে মোটরসাইকেলে করে অপহরণের পর কুপিয়ে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে ডোবায় ফেলে দেয়। বন্দর থানার উপ-পরিদর্শক রাজীব হোসেন জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত